NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

পাকিস্তানের বিপক্ষেই নেতৃত্বে ফিরলেন ক্ল্যাসেন


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৮ পিএম

পাকিস্তানের বিপক্ষেই নেতৃত্বে ফিরলেন ক্ল্যাসেন

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলমান থাকায় নিয়মিত অধিনায়ক এইডেন মাক্রামকে পাবে না দক্ষিণ আফ্রিকা। যদিও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর এক দিন আগে শেষ হবে দ্বিতীয় টেস্ট। তবে ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মাক্রামকে রাখেনি প্রোটিয়ারা।

মাক্রামের বদলে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে হেনরিখ ক্ল্যাসেনকে।

এতে করে ৩ বছর পর ফের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্বে ফিরলেন উইকেটরক্ষক ব্যাটার। পাকিস্তানের বিপক্ষেই ২০২১ সালে প্রথম দলকে নেতৃত্ব দিয়েছিলেন ৩৩ বছর বয়সী ব্যাটার। এখন পর্যন্ত ৭ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন তিনি।

 

শুধু মাক্রাম নন, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ত্রিস্তান স্তাবসের মতো তারকাদের পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।

নিয়মিত মুখদের বিপরীতে দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া, চায়নাম্যান তাবরেইজ শামসি ও অলরাউন্ডার জর্জ লিন্ডে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন নরকিয়া-শামসি। অন্যদিকে ২০২১ সালের জুলাইয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন লিন্ডে। প্রোটিয়াদের ঘরোয়া টুর্নামেন্ট সিএসএ টি২০ চ্যালেঞ্জে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার।
১৪ ম্যাচে ১৭১ রানের বিপরীতে উইকেট নিয়েছেন ৯টি।

 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ১০ ডিসেম্বর, ডারবানে। বাকি দুটি ১৩ ‍ও ১৪ ডিসেম্বর। সেঞ্চুরিয়নের বিপরীতে শেষটি জোহানেসবার্গে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-

হেনরিখ ক্ল্যাসেন (অধিনায়ক), ওটেনিল বার্টম্যান, ম্যাথিউ ব্রিটজকে, ডনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, প্যাটট্রিক কুগার, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, তাবরেইজ শামসি, আনদিলে সিমেলেন, রাসি ফন ডার ডুসেন।