NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ঢাকায় ৩ দিন চলবে ইরানি চলচ্চিত্র উৎসব


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫৫ পিএম

ঢাকায় ৩ দিন চলবে ইরানি চলচ্চিত্র উৎসব

রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ইরানি চলচ্চিত্র উৎসব। তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এই উৎসব ৩ ডিসেম্বর সকাল ১১টায় উদ্বোধন হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ নিস্তার খান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শারমিন এবং চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে ইবরাহিম হাতামি কিয়া পরিচালিত বডিগার্ড। উৎসবের অন্যান্য দিনে ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির দ্য চিলড্রেন অব হ্যাভেন, দি সংস অব স্প্যারো, দি কালার অব প্যারাডাইস, আব্বাস কিয়ারোস্তামির টেস্ট অব চেরি এবং সাইফুলস্নাহ দাদ পরিচালিত চলচ্চিত্র দি সারভাইভার দেখানো হবে।