NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

পাকিস্তানের দুই স্পিনারের ঘূর্ণিতে ধরাশায়ী জিম্বাবুয়ে


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০১:০৭ পিএম

পাকিস্তানের দুই স্পিনারের ঘূর্ণিতে ধরাশায়ী জিম্বাবুয়ে

পরাজয়ে জিম্বাবুয়ে সফর শুরু করেছিল পাকিস্তান। তবে শেষ দুই ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের দল। ওয়ানডের সেই দুর্দান্ত ছন্দটাই টি-টোয়েন্টিতেও ধরে রেখেছে তারা।

বুলাওয়েতে আজ তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫৭ রানের জয় পেয়েছে পাকিস্তান।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে নাকাল স্বাগতিকেরা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। মাঝে শুধু তাদিওয়ানাশে মারুমানি ৩৩ ও অধিনায়ক সিকান্দার রাজা ৩৯ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান। সমান ৩টি করে উইকেট নিয়েছেন আবরার-সুফিয়ান।

 

এর আগে টস জিতে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও শেষটা দারুণ করেছে সফরকারীরা। শুরুর ৬ ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। দলীয় ১৮ রানের মাথায় আউট হওয়ার সময় ওপেনার ওমাইর ইউসুফ ১৬ রানে ড্রেসিংরুমে ফেরেন। তার অন্য সতীর্থরা পরে ছোট ছোট জুটি গড়ে দেড় শর উপরে রান এনে দেন।

 

দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন দুই ব্যাটার উসমান খান ও তায়েব তাহির। আর রিজওয়ান বিশ্রামে থাকায় দলের নেতৃত্ব পাওয়া সালমান আগা করেছেন ১৩ রান। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলেও সতীর্থরা ঠিকই জয় এনে দিয়েছেন।