NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

২ উইকেটে ৬৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ১১:২৩ এএম

২ উইকেটে ৬৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ

ভেজা আউটফিল্ডের কারণে প্রায় ৫ ঘণ্টা পর শুরু হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টেস্ট। কিংসটন টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে কেবল শেষ সেশন ৩০ ওভার। খেলা কোনো সেশনের, সেটা যেন ভাবার বিষয় নয় টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের। তাদের কাছে যেন উইকেট বিলিয়ে দিয়ে আসাই মুখ্য।

অ্যান্টিগার মতো কিংসটনেও পতন দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের। ১০ রানের মধ্যেই নেই ২ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের বাজে ফিল্ডিং আর ৩ ক্যাচ মিসের সুবিধা আদায় করে ২ উইকেটে ৬৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফিফটি (১০০ বলে ৫০) করে অপরাজিত আছেন সাদমান ইসলাম। তার সঙ্গে আছেন শাহাদাত হোসেন দিপু (৬৩ বলে ১২)।

 

দলীয় ৮ রানে উইকেট বিলিয়ে দেন মাহমুদুল হাসান জয় (১২ বলে ৩)। কেমার রোচের বিহাইন্ড দ্য উইকেটে জসুয়া দ্যা সিলভার হাতে ক্যাচ হন ডানহাতি ব্যাটার। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মুমিনুল হককেও (৬ বলে ০) সাজঘরের পথ দেখান রোচ। জয়ের মতো একই কায়দায় আউট হন এই বাঁহাতি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই নিয়ে চতুর্থবার ডাক মারলেন মুমিনু্ল।

মুমিনুলকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে উইকেটের ফিফটি পূর্ণ করেছেন রোচ।

 

এদিন দুবার জীবন পেয়েছেন সাদমান। ব্যক্তিগত ১৫ রানের মাথায় পেসার আলজারি জোসেফের বলে প্রথম স্লিপে তার একটি ক্যাচ ফেলে দেন অ্যালিক অ্যাথানাজে। এরপর ৩৫ রানের মাথায় পেসার জাস্টিন গ্রিভসের বলে শর্ট কাভারে আবারও সাদমানের ক্যাচ ফেলে দেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তাই বলা যায়, সাদমানকে ফিফটি উপহার দিয়েছেন ক্যারিবীয়রাই।

 

এরপর দিপুর স্লিপে একটি ক্যাচ ফেলে দেন অ্যাথানাজে ও কাভিম হজ। দিপু তখন ৮ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত জীবন পেয়ে উইকেট থেকেই প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।