NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বাংলাদেশে চ্যানেল বন্ধের ভুয়া খবর ভারতীয় সংবাদমাধ্যমে


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ০১:১৮ এএম

বাংলাদেশে চ্যানেল বন্ধের ভুয়া খবর ভারতীয় সংবাদমাধ্যমে

বাংলাদেশে সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, এই খবরটি ভুয়া। 

 

রিউমার স্ক্যানার বলছে, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এই দাবিটি প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে বিষয়টি যাচাই করা হয়েছে। এতে ছড়িয়ে পড়া খবরটি গুজব বলে নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এমন সিদ্ধান্ত হলে আমার জানা থাকত।’

 

কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী রিউমার স্ক্যানারকে বলেন, কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ছাড়া বর্তমান সরকারও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।