NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আইজিপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০১:৪৪ পিএম

আইজিপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের (ওএইচসিএইচআর) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৭ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অফিসার ফ্রান্সেসকা মারোত্তা দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন হিউম্যান রাইটস অফিসার ডেভিড লকহেড।

 

প্রতিনিধিদল চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের নানা দিক নিয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন। তারা এক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

সাক্ষাৎকালে আইজিপি স্বাধীন পুলিশ কমিশন ও পুলিশ অভিযোগ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সংক্ষুব্ধ জনগণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে পুলিশ সদস্যদের মনোবল বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আইজিপি উল্লেখ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করায় ওএইচসিএইচআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।