NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

ইমরানের কণ্ঠে নতুন গান, ভিডিও নির্মিত হয়েছে কাশ্মীরে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৫২ এএম

ইমরানের কণ্ঠে নতুন গান, ভিডিও নির্মিত হয়েছে কাশ্মীরে

ইমরানের কণ্ঠে ‘ঘুম ঘুম চোখে’, ‘ওরে জান’, ‘জেনে যাও তুমি’ গানগুলো প্রায় সব শ্রোতারই শোনা হয়েছে। গানগুলোর গীতিকার জামাল হোসেন। এ গীতিকবির আরও কয়েকটি গানে ইমরান সুর-সংগীত পরিচালনা করেন।

দীর্ঘদিন পর ইমরান আবারও জামাল হোসেনেরর কথায় নতুন গান নিয়ে এলেন।

মঙ্গলবার বিকেল চারটায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘আমি ভেঙ্গে চূরে যাই’ শিরোনামের মিউজিক ভিডিওটি। এতে মডেল হয়েছেন আহমেদ বিন সজীব ও কমলিকা কর্মকার। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। নির্মাতা জানান, এটি কাশ্মীরে চিত্রায়িত হয়েছে।

 

গানটি প্রসঙ্গে জামাল হোসেন বলেন, ইমরানের সঙ্গে যে কটি গান করেছি সবগুলোই শ্রোতারা গ্রহন করেছেন। ইমরান বরাবরই সুরের বাইরে গানের কথার দিকেও গুরুত্ব দেয়। সেদিক থেকে তার জন্য একটু ভেবে চিন্তে গান লিখতে হয়। তবে ভালো লাগার বিষয় হলো, শ্রোতারা আমাদের চেষ্টাকে সার্থক করে তোলেন যখন গানটি তাদের ভালো লাগে।

 

ইমরান বলেন, ‘অনেক দিন পর জামাল ভাইয়ের কথায় আমার একক গান আসছে। আগের গানগুলো শ্রোতারা বেশ ভালো ভাবেই নিয়েছেন। তাই এ গানটি নিয়েও আমার প্রত্যাশা আছে। এছাড়া মিউজিক ভিডিওতে নতুনত্ব রাখার জন্য কাশ্মীরে এটি চিত্রায়ন করা হয়েছে। আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবেন।