NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নিউইয়র্কে অনুষ্ঠিত এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড পেলেন তানভীর তারেক


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ১২:৪৯ এএম

নিউইয়র্কে অনুষ্ঠিত এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড পেলেন তানভীর তারেক

নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কুত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক। নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলের এক জমকালো আয়োজনে বিশিষ্ট নারী উদ্যোক্তা এশা রহমানের হাত থেকে পুরস্কার নিলেন তিনি। সাথে ছিলেন দুই জনপ্রিয় উপস্থাপক সোনিয়া শারমিন  ও সাদিয়া খন্দকার ।

উল্লেখ্য, মডেল কোরিওগ্রাফার পিয়াল হোসেনের পরিকলল্পনা ও পরিচালনায় আইকনিক অ্যাওয়ার্ডের এটি ৬ষ্ঠ আসর।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘আমার কাছে যেকোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ নতুন তাড়না তৈরি করে যে আমাকে এর চেয়ে আরো ভালো করতে হবে। এ নিয়ে আমার দ্বিতীয়বার আইকনিক অ্যাওয়ার্ড প্রাপ্তি। সেক্ষেত্রে আমি বলবো পুরো আয়োজন ছিল অসাধারণ ও নজরকাড়া।
প্রতিটি পর্ব ছিল গোছানো। এবং বাংলাদেশের শোবিজ নিয়ে কোনো একটি অ্যাওয়ার্ড এই প্রথম বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে তার আয়োজন করে যাচ্ছে- তা হলো আইকনিক অ্যাওয়ার্ড। তাই এর সাধুবাদ করতেই হয়।’

 

উল্লেখ্য, আয়োজনটি এর আগে ঢাকায় ৩ বার ও কলকাতায় ২ বার অনুষ্ঠিত হয়েছে।

পরবর্তী ৭ম ইভেন্ট অনুষ্ঠিত হবে কাতারে।  অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন পিয়াল হোসেন ও লিটন আহমেদ ও হাসানুজ্জামান সাকী। প্রধান পৃষ্ঠপোষেক হিসেবে ছিলেন আশা গ্রুপ ও এটিভি ইউএসএর’র কর্নধার আকাশ রহমান।