NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০২:২৬ এএম

সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত

সিলেটে নিজ সংগঠনের প্রতিপক্ষের হামলায় বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের শাহপরান বাহুবল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বিলাল সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ডের খাদিম বহর আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।

ওয়ার্ড যুবদলের কর্মী বিলাল।

 

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলালের সঙ্গে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরোধ ছিল। কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা চলছিল। সোমবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ান।

এসময় প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র হাতে বিলালকে আঘাত করে। সংঘর্ষের পর গুরুতর আহত বিলালকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে যোগাযোগ করলে সিলেট মহানগরের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিলাল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। হত্যার পেছনের কারণও অনুসন্ধান করা হচ্ছে।

 

এদিকে স্থানীয় যুবদলের একটি সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার করতে গিয়ে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে বিলাল খুন হয়েছেন। কয়েক দিন ধরে স্থানীয় যুবদল-ছাত্রদলের দুটি পক্ষ এখানে সক্রিয় ছিল। এই দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধও ছিল।