NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৮:৪৭ পিএম

সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ

‘বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে’- আর এই ঋণ পেতে হলে এক হাজার টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রত্যেককে অংশ নিতে হবে শাহবাগের সমাবেশে- এমন শর্ত দিয়ে দেশে বিভিন্ন স্থান থেকে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষকে জড়ো করার চেষ্টা করে ‘অহিংস গণঅভ্যুত্থান’ নামের একটি সংগঠন। 

 

অভিযোগ উঠেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ‘অহিংস গণঅভ্যুত্থান’ মানুষ এনে শাহবাগে জড়ো করেছে। যদিও পুলিশ ও শিক্ষার্থীরা জড়ো হওয়া মানুষদের বুঝিয়ে ফেরত পাঠাচ্ছে।

 

জানা গেছে, ‘অহিংস গণঅভ্যুত্থান’ নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা।


 

রবিবার রাত ১টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা। তবে বেশির ভাগই জানেন না, কী হবে।

শুধু জানেন শাহবাগে আসলে সুদমুক্ত ঋণ পাওয়া যাবে। 

 

এদিকে গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনকে দুষছেন সচেতন মানুষরা। তারা বলছেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, গতকাল রাতে ঢাকায় অন্তত ৮০০ বাস ঢুকেছে। শাহবাগে আন্দোলন করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসব লোকজনকে আনা হয়েছে।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত একটি চক্র। গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন কী করে?

 


 

এ বিষয়ে পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, অহিংস গণঅভ্যুত্থান নামের সংগঠনটি আমাদের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতিও চেয়েছিল। আমরা তাদের অতীত ঘেঁটে দেখলাম, অতীতেও এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। এরা এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গাইবান্ধা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ সারা দেশ থেকে তারা লোকজন নিয়ে এসেছে।

 

তিনি বলেন, আমরা রাত ১২টার পর থেকেই বাসের মানুষগুলো প্রতারণার শিকার হয়েছে এটি বুঝিয়ে ফেরত পাঠাচ্ছি। কিন্তু একের পর এক বাস আসছেই। আমরা সতর্ক অবস্থানে আছি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে।