NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ছক্কার রেকর্ডে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০১:৫১ এএম

ছক্কার রেকর্ডে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল

প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৭২ রান তোলে ভারত। শূন্য রানে প্রথম ইনিংসে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৯০ রানে অপরাজিত আছেন যশস্বী জয়সওয়াল। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন জয়সওয়াল।

৯০ রানের ইনিংসে জয়সওয়াল ২টি ছক্কা মেরেছেন।

এই বছর টেস্টে ৩৪টি ছক্কা তার। যা টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। 

 

এত দিন এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে গড়েছিলেন এই রেকর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ নাথান লায়নকে ছক্কা মেরে জয়সওয়াল ছাড়িয়ে যান ম্যাককালামকেও।

 

২৬টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ ছয় মারা ব্যাটসম্যান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ২২টি করে ছক্কা আছে অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট (২০০৫ সালে), ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের (২০০৮ সালে)।