NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৭ এএম

যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি

পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়া ম্যাট গেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট গেটজ।

সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। এক্স বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চান তিনি।

 

সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন। ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে নৈতিকতা বিষয়ক কমিটির তদন্তের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন।

 

এরপর গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডিকে বেছে নেওয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে ছিলেন ট্রাম্পের প্রথম প্রশাসনেও।

সূত্র : রয়টার্স