NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নোলানের তারকাবহুল মিশনে যোগ দিলেন রবার্ট প্যাটিনসন


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১০:১৪ পিএম

নোলানের তারকাবহুল মিশনে যোগ দিলেন রবার্ট প্যাটিনসন

সর্বশেষ ‘ওপেনহাইমার’ দিয়ে গোটা দুনিয়া মাতিয়েছেন হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলান। এবার নতুন প্রকল্পে হাত দিলেন তিনি। আর নোলানের আসন্ন সিনেমায় ইতোমধ্যেই নাম লিখিয়েছেন ম্যাট ডেমন ও টম হল্যান্ড। তাদের সঙ্গে দেখা যাবে হলিউডের অন্যতম দুই তারকা অ্যান হ্যাথওয়ে ও জেন্ডায়া।

 

এবার নোলানের এই নতুন মিশনে নাম লেখালেন ‘ব্যাটম্যান’ তারকা রবার্ট প্যাটিনসন। মার্কিন বিনোদন মাধ্যম ‘ডেডলাইন’-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তারকাবহুল এই সিনেমাটিতে রবার্ট প্যাটিনসনের অন্তর্ভূক্তি সিনেমাটির আকর্ষন আরো বাড়িয়ে দিয়েছে।

এর আগে তিনি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় কাজ করেছিলেন প্যাটিনসন।

আবারও তারা এক হচ্ছেন। নোলানের নতুন এই সিনেমার নাম এখনো প্রকাশ্যে আসেনি। তবে হলিউড সূত্রে জানা যাচ্ছে যে, এতে প্যাটিনসন যোগ দেবেন একঝাঁক তারকার সঙ্গে।

 

ইউনিভার্সর পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে নোলানের আসন্ন সিনেমাটি।

আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। মুক্তি পাবে ২০২৬ সালের জুলাই মাসে। নোলানের এই প্রজেক্ট ছাড়াও প্যাটিনসন ওয়ার্নার ব্রোস-এর আসন্ন সিনেমা ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়ালের শুটিং করবেন। সেখানে তিনি আবারও সুপারহিরো হিসেবে অভিনয় করবেন। ২০২২ সালে মুক্তি পায় ‘দ্য ব্যাটম্যান’।
সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়। এরপর থেকেই এর সিক্যুয়ালের অপেক্ষায় দর্শকরা।