NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৬:১০ পিএম

আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় যারা শহীদ ও আহত হয়েছেন ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বীরদের জন্য গৃহীত সব পদক্ষেপের রোডম্যাপ সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমন্বিত সেলের যৌথ অংশগ্রহণে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনো অব্যাহত।

শহীদ পরিবার যারা রয়েছে তাদের তথ্য সংগ্রহ করা সহজ। যারা আহত রয়েছে তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।

 

ব্রিফিংয়ে কোটা আন্দোলনে শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এখন শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ ও আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের তিন লাখ করে টাকা দেওয়া হবে। কিন্তু যারা চিকিৎসার জন্য তিন লাখের বেশি টাকা খরচ করেছেন ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।