NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেইনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৯:১০ এএম

রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেইনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিমান হামলার সম্ভাবনা থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার কারণে ইউক্রেইনের রাজধানী কিইভে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২০ নভেম্বর) দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র ইউক্রেইনে তার নাগরিকদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।

ইতালি এবং গ্রিক দূতাবাসও যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা আসার পর কিইভে তাদের নিজ নিজ দূতাবাস বন্ধ করেছে। ফ্রান্সের দূতাবাস অবশ্য এখনো খোলা রয়েছে।

তবে তারাও তাদের নাগরিকদেরকে সতর্ক থাকতে বলেছে।

 

মঙ্গলবার ইউক্রেইন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে ইউক্রেইন যুদ্ধের এক হাজার তম দিনে এসে বিদায়ী মার্কিন প্রশাসনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর নতুন অনুমোদন বাস্তবায়ন করেছে।

এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল রাশিয়া।

মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেইন হামলা চালালে সেটি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হামলা বলে গণ্য করা হবে বলেও মস্কো হুঁশিয়ার করেছিল।

 

রাশিয়ার এই হুঁশিয়ারির মধ্যেই বুধবার কিইভে অবস্থিত মার্কিন দূতাবাস বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার কথা জানাল।

দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট কনস্যুলার অ্যাফেয়ারর্স বলেছে, ‘ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা হিসাবে দূতাবাস বন্ধ রাখা হবে। আর দূতাবাস কর্মীদেরকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে।

 

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদেরকে বিমান হামলার সতর্কতা ঘোষণা করামাত্র আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকার সুপারিশ করছে।