NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

কোহলি সুযোগ পাবেন না এশিয়া কাপের দলেও!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

>
কোহলি সুযোগ পাবেন না এশিয়া কাপের দলেও!

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না বিরাট কোহলি। হোক জাতীয় দল কিংবা আইপিএল, কোহলির ব্যাট হাসছে না কোথাও। বাজে ফর্মের কারণে ভারতীয় দলে তার জায়গাও নড়বড়ে হয়ে গেছে। অনেক সাবেকই প্রশ্ন তুলছেন দলে কোহলির ‘অটোমেটিক’ অন্তর্ভুক্তি নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হতে পারত ফর্মে ফেরার ক্ষেত্রে বড় সুযোগ। তবে ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ে সিরিজেও খেলা হচ্ছে না তার। 

পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়ার বিশ্বাস, এমনটা চলতে থাকলে আসন্ন এশিয়া কাপটাও দর্শকসারি থেকেই উপভোগ করতে হতে পারে তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কোহলির থাকা উচিৎ ছিল বলে মনে করেন সাবেক এই স্পিনার, ‘ভারতের ইশান কিশানকে দলে নেওয়া উচিত ছিল না, তার পরিবর্তে কোহলির দলে থাকা উচিত ছিল। বিরাট কোহলির থাকা উচিত ছিল এই দলে। সিরিজে খেলা উচিত ছিল। বিসিসিআই কি মনে করে তার শুধু বড় টুর্নামেন্টেই খেলা উচিত? কিন্তু সেখানে ব্যর্থ হলে আবারও তার খারাপ ফর্ম নিয়ে আলোচনা হবে।’

বিরাট কোহলিকে নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও মত কানেরিয়ার। যার ফলে আসন্ন এশিয়া কাপে তার দলে সুযোগ নিয়েও সন্দিহান এই সাবেক ক্রিকেটার, ‘আপনাকে খুব স্পষ্ট হতে হবে যে আপনি কীভাবে তাকে পরিচালনা করতে চান। বিরাটকে গোটা ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হল, তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য অবশ্যই তার দলে থাকা উচিত ছিল। সে ৫০ ওভার খেলবে। আমি আমার ফর্ম খুঁজে পেতে পারতাম এবং তারপর এশিয়া কাপে খেলতে পারতাম। কিন্তু এখন মনে হচ্ছে এশিয়া কাপেও তাকে বাদ দেওয়া হতে পারে।’

আপাতত বিশ্রামে রয়েছে কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সীমিত ওভারের সিরিজে খেলছেন না। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও নেই তিনি। এমন পরিস্থিতিতে তাকে সরাসরি দেখা এশিয়া কাপে যেতে পারে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।