NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

রেকর্ডবুকে তোলপাড় তুলে প্রোটিয়াদের সিরিজ হারালো ভারত


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০১:৪৫ পিএম

রেকর্ডবুকে তোলপাড় তুলে প্রোটিয়াদের সিরিজ হারালো ভারত

ক্রিকেটে ভারতকে ব্যাটারদের দল মনে করা হয়। কিন্তু ব্যাট হাতে ভারতীয়রা এতটা বিধ্বংসী হতে পারে, সে দৃশ্য দেড় মাস আগেও দেখিনি ক্রিকেটবিশ্ব। গেল ১২ অক্টোবর বাংলাদেশের বোলারদের বেধড়ক মারধর করে টি-টোয়েন্টিতে ২৯৭ রান তুলেছিল ভারত। এটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড। এবার দক্ষিণ আফ্রিকাকে হাতুড়েপেটা করলো সূর্যকুমার যাদবের দল।

 

শুক্রবার জোহানেসবার্গে প্রোটিয়া বোলারদের তুলার মতো উড়িয়েছে ভারত। সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার পিটুনিতে দিশেহারা হয়েছেন জেরাল্ড কোয়েৎজি, মার্কো জানসেন, লুথো সিমামলা ও কেশব মহারাজরা। চার ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চার-ছক্কার ফুলঝুরিতে ১ উইকেটে ২৮৩ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত। জবাবে নেমে মাত্র ১৪৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের রেকর্ডবুকে শুরু হয় তোলপাড়।