NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

এনআইডির ক্যাটাগরি করতে তিনদিন সময় বেঁধে দিলো ইসি


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০২:১৭ পিএম

এনআইডির ক্যাটাগরি করতে তিনদিন সময় বেঁধে দিলো ইসি

বিভিন্ন স্ট্যাটাসে থাকা ক্যাটাগরিবিহীন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনগুলো আগামী তিনদিনের মধ্যে ক্যাটাগরি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে এমন সব সংশোধনের আবেদন ক্যাটাগরি করতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠান।

বিজ্ঞাপন

 

নির্দেশনায় বলা হয়, কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। যা জরুরি ভিত্তিতে আগামী ৩ কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি শেষ করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এসব আবেদন ক্যাটাগরি করা ছাড়া কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারছে না।