NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

হজ নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ১১:০৯ এএম

হজ নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর

এবছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে।


 

ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক জানান, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে জারি করা ওই চিঠিতে বলা হয়েছে— ২০২৫ সালে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের (২০২৪) মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন।

 


 

এতে আরো বলা হয়, প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যেকোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বরের পরে প্রাথমিক নিবন্ধনের কোনও সুযোগ থাকবে না। চিঠিতে আরও বলা হয়েছে, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজও পরিবর্তন করা যাবে না।