NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

পাকিস্তানে বিয়ের বাস নদীতে, বর-নববধূসহ ২৬ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ০৩:৩৫ পিএম

পাকিস্তানে বিয়ের বাস নদীতে, বর-নববধূসহ ২৬ জনের মৃত্যু

পাকিস্তানে সিন্ধু নদীতে একটি যাত্রিবাহী বাস পড়ে গেলে অন্তত ১৪ জন নিহত এবং আরো অনেক নিখোঁজ রয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী বাসটি নদীতে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে পাকিস্তানের ডন পত্রিকায় মৃতের সংখ্যা ২৬ জন বলা হয়েছে। নিখোঁজ সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুর ১টায় গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলায়  দুর্ঘটনাটি ঘটেছিল। চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারালে বাস নদীতে পড়ে যায়। তেলচি সেতু থেকে নদীতে পড়ে যায় বাসটি।

দিয়ামের এসএসপি শের খান জানান, বাসটি জিবির আস্তোর জেলা থেকে পাঞ্জাবের চকওয়াল জেলার দিকে আসছিল।

 পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে আরো বলা হয়েছে, কর্তৃপক্ষ অনুসারে, বাসটিতে প্রায় ২৭ জন লোক ছিল। উদ্ধারকারী কর্মীরা ইতিমধ্যেই নদী থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ১২ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ঠাণ্ডা পানিতে তারা আর বেঁচে নেই।
তবে উদ্ধারকারীরা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাবেন।

 

দুর্ঘটনায় বর মারা গেলেও আহত অবস্থায় নববধূকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু মারাত্মক আঘাতের কারণে তিনি পরে মারা যান।

দিয়ামারের জেলা প্রশাসক ও সুপারিনটেনডেন্ট উদ্ধার অভিযানের তত্ত্বাবধান করছেন। পাঁচজন স্থানীয় ডুবুরি এবং দুটি নৌকাও অংশ নেয় এই অভিযানে। ক্রেনের সাহায্যে বাসের ধ্বংসাবশেষ নদী থেকে তুলে আনা হয়।

 

 

কর্মকর্তারা জানিয়েছেন, আজ (বুধবার) নদী তীরবর্তী অন্যান্য এলাকায় নিখোঁজদের সন্ধান করা হবে। পুলিশ নদীর তীরবর্তী জনসাধারণকে মৃতদেহ খোঁজার জন্য অনুরোধ করেছে। কর্তৃপক্ষ অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য নৌবাহিনীকে তাদের ডুবুরি পাঠানোর অনুরোধ করেছে।

সূত্র : ডন