NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

তবে কি ১০০০ গোল নিয়ে ভাবছেন না রোনালদো


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

তবে কি ১০০০ গোল নিয়ে ভাবছেন না রোনালদো

বুটজোড়া তুলে রাখার বয়স হয়েছে! তবে ক্রিস্টিয়ানো রোনালদো এখনই থামতে চান না। পর্তুগিজ তারকা আরো কিছুদিন চালিয়ে যেতে চান দৌড়টা। তাই স্বপ্ন বুনেছেন প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোল করেই অবসর নেবেন তিনি।

সেই লক্ষ্যে ছুটেও চলছেন রোনালদো।

তবে বাস্তবতা প্রতি মুহূর্তেই স্মরণ করে দেয় পথটা সহজ নয়। নিজেও এমনটা বুঝতে পেরে কিছুটা সুর পাল্টিয়েছেন। তার মতে, ১০০০ গোল করতে পারলে দারুণ হবে, তবে না পারলেও ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তো হয়েছি। সম্প্রতি পর্তুগালের ফুটবল ফেডারেশন থেকে দেওয়া মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য প্লাটিনাম কুইনাস’ পাওয়ার পর এমনটি জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

 

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের রেকর্ড গড়া রোনালদো বলেছেন, ‘এই মুহূর্ত নিয়েই বেঁচে আছি। আমি দীর্ঘমেয়াদি কোনো কিছু নিয়ে ভাবছি না। প্রকাশ্যে ১০০০ গোল করার কথা বলেছিলাম। এখনো মনে হচ্ছে সব কিছু সহজ।

যেহেতু গত মাসে ৯০০ গোল করেছি। তবে বর্তমানকে নিয়েই ভাবছি। আগামী কয়েক বছর দেখতে হবে আমার পা কেমন থাকবে। ১০০০ গোল করতে পারলে দারুণ হবে। কিন্তু যদি না পারি তাহলে ইতিমধ্যে সর্বোচ্চ গোলের যে রেকর্ড গড়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকব।

 

 

দীর্ঘ ২১ বছরের বেশি সময়ের পেশাদার ক্যারিয়ারে ১২৫০ ম্যাচ খেলেছেন রোনালদো। পেশাদার ফুটবলের মতো আন্তর্জাতিকে সর্বোচ্চ ম্যাচ ও গোলদাতাও ‘সিআর সেভেন’। পর্তুগালের হয়ে ২০০৩ সালে ক্যারিয়ার শুরু করা ফুটবল কিংবদন্তি ২১৬ ম্যাচ খেলে করেছেন ১৩৩ গোল। ২০১৬ ইউরো ও ২০১৯ নেশনস লিগ জয়ী তারকার কথা শুনে এখন মনে হচ্ছে ১০০০ গোলের আগেই হয়তো থেমে যেতে পারে তার ক্যারিয়ার।