NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০২ এএম

ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানিয়েছেন।


 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচি দেয়নি দলটি।

তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ রবিবার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি।

 

 

এরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা আসে। এ ছাড়া কঠোর হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পরে গতকাল রাতেই ছাত্র-জনতা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নেন।

আজ সকালেও ছাত্র-জনতা অবস্থান নেন সেখানে। এ ছাড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। এমন পরিস্থতিতেই সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করার বিষয়টি জানানো হলো।