NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের নাটকীয় হার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:৪৫ পিএম

১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের নাটকীয় হার

যেন উইকেটের হাইলাইটস চলছিল। একের পর এক ব্যাটার আসছেন  আর আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছেন বাংলাদেশের ব্যাটাররা। ৩১তম ওভারে এসে এমনই শুরু হয়েছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংসে।

মাত্র ১১ রানের ব্যবধানে নাটকীয়ভাবে ৭ উইকেট হারিয়ে পরাজয় দেখেছে বাংলাদেশ।

এতে করে প্রথম ওয়ানডেতে ৯২ রানের জয় পেয়েছে আফগানিস্তান। অথচ, একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতের নাগালে ছিল। সৌম্য সরকার (৩৩)  ও মেহেদী হাসান মিরাজের (২৮) সঙ্গে দুটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে এমন স্বপ্ন দেখাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪৭)। শান্ত আউট হওয়ার আগে বাংলাদেশের স্কোর ছিল ২ ‍উইকেটে ১১৯ রান।

 

সেখান থেকে শান্ত আউট হওয়ার পরেই বালুর ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। বাংলাদেশ এমন দুঃস্বপ্ন ‘উপহার’ দিয়েছেন আল্লাহ গাজনফার। ৩৩তম ওভারে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন তিনি। পরে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার করেছেন তিনি।

২৬ রানে ৬ উইকেট নিয়েছেন ১৮ বছর বয়সী স্পিনার।

 

এর আগে বোলিংয়েও দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ রানেই আফগানিস্তানের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

কিন্তু পরে সেই ধাক্কা সামাল দেন ষষ্ঠ উইকেটে ১০৪ রানের জুটি গড়া হাশমতউল্লাহ শাহীদি (৫২) ও মোহাম্মদ নবী (৮৪)। দুজনের ফিফটিতে পরে ২৩৫ রান করে আফগানিস্তান।

৪ টি করে উইকেট নেন মোস্তাফিজ ও তাসকিন আহমেদ।