NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

সরকারি বিভিন্ন ক্ষেত্রে খণ্ডকালীন চাকরি পাবে শিক্ষার্থীরা- উপদেষ্টা আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০৭:৪৯ পিএম

সরকারি বিভিন্ন ক্ষেত্রে খণ্ডকালীন চাকরি পাবে শিক্ষার্থীরা- উপদেষ্টা আসিফ মাহমুদ

ট্রাফিক পুলিশের পর সরকারি আরো বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, ‘সরকারি আরো বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে।’


 

‘সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ।

অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়।’ 

 

তিনি আরো জানিয়েছেন, ‘এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।’