NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

প্রথমবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবেন নিগাররা


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১০:২১ এএম

প্রথমবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবেন নিগাররা

আগামী চার বছরে বেশ কিছু বড় দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সফর করবেন নিগার সুলতানারা। 

আজ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত নারীদের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। এই চক্রে দেশ-বিদেশ মিলিয়ে দ্বিপক্ষীয় সিরিজে ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

এর সঙ্গে যোগ হবে আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলো।

 

নতুন এফটিপিতে ২০২৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া, ডিসেম্বরে নিউজিল্যান্ড ও ২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে যাবেন নিগাররা। এ ছাড়া আগামী বছরের ডিসেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ। প্রতিটি সফরেই আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

 

টেস্ট মর্যাদা পেলেও এই চক্রে কোনো টেস্ট ম্যাচ নেই বাংলাদেশের। দেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটই এখনো চালু করতে পারেনি বিসিবি।