NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

পন্তের বিতর্কিত আউট নিয়ে রোহিতের উত্তর- জানি না


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৬:৪১ এএম

পন্তের বিতর্কিত আউট নিয়ে রোহিতের উত্তর- জানি না

ধবলধোলাই এড়ানোর টেস্টে ঘুরে দাঁড়ানোর বিপরীতের ধুঁকছিল ভারত। ওয়াংখেড়েতে ২৯ রানে ৫ উইকেট হারিয়ে। দলের এমন বিপর্যয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন ঋষভ পন্ত।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিচ্ছিলেন পন্ত।

কিউইদের জয়ের পথে ‘কাঁটা’ হয়ে প্রতিপক্ষের গলায় বিঁধতে থাকেন বাঁহাতি ব্যাটার। যখন দলকে জয় এনে দেওয়ার পথে এগিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই এক বিতর্কিত সিদ্ধান্তে আউট হন তিনি। ভারতের জয়ের স্বপ্ন তখনই মাটি চাপা পড়ে যায়। পরে ২৫ রানে হেরে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে তিন কিংবা তার বেশি টেস্ট সিরিজে ধবলধোলাই হয় ভারত।

 

বিতর্কিত সিদ্ধান্তের বলি না হলে পন্ত ম্যাচকে জিতিয়ে দিতে পারতেন। এমনটাই মনে করে ভারত। তাই ম্যাচ শেষে অবধারিতভাবেই ভারতের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠে এসেছে। পন্তের আউট নিয়ে হতাশাই ঝড়েছে রোহিত শর্মার কণ্ঠে।

ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, আউটটা সঠিক ছিল কিনা জানে না।

 

পন্তের আউট নিয়ে রোহিত বলেছেন, ‘আউটটির বিষয়ে সত্যি বলতে, জানি না। আমরা কিছু বললে তা গ্রহণযোগ্য হবে না। তবে চূড়ান্ত প্রমাণ পাওয়া না গেলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বলবৎ থাকে। এটাই বলা হয়েছে আমাকে।

তাই জানি না, সিদ্ধান্তটি আসলে কীভাবে পাল্টানো হলো। যখন (মাঠের) আম্পায়ার তাকে আউট দেননি।’

 

আউটের ব্যাখ্যা নিয়ে রোহিত বলেছেন, ‘ব্যাট পরিস্কারভাবেই প্যাডের খুব কাছাকাছি ছিল। তাই আবারও বলছি, ঠিক জানি না মন্তব্য করার এটাই সঠিক বিষয় কি না। এটা এমন কিছু যা আম্পায়ারদের চিন্তার বিষয়। মত না পাল্টে সব দলের জন্যই একই নিয়ম থাকুক।’

পন্তের আউট হওয়ার ঘটনাটি ২৪তম ওভারের সময়। প্যাটেলের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে সামনে এসে ডিফেন্স করলে ব্যাট-প্যাড ঘেঁষে উইকেটের পেছনে চলে যায়। তা তালুবন্দি করেই আউটের আবেদন করেন উইকেটরক্ষক টম ব্ল্যান্ডেল। তবে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেননি। পরে নিউজিল্যান্ড রিভিউ নিলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়। তৃতীয় আম্পায়ার পল রাইফেল আউটের সিদ্ধান্ত দেন।

তার আগে ভিডিও রিপ্লেতে দেখা যায় বল পন্তের ব্যাট স্পর্শ করেছে। তবে একই সময় প্যাডে পন্তের ব্যাটও আঘাত করেছিল। স্নিকো মিটারে সাধারণত শব্দই ধরে। তাই সেটা ব্যাট নাকি প্যাড ছিল তা সহজে বুঝা যায়নি। তৃতীয় আম্পায়ারও পরিস্কার হওয়ার জন্য বেশ কয়েকবার ভিডিও দেখে। শেষ পর্যন্ত রাইফেল আউটের সিদ্ধান্ত নিলে পন্তের ৫৭ বলের ৬৪ রানের ইনিংসটি শেষ হয়ে যায়। সঙ্গে ভারতের জয়ের আশাও।