NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

মেসি-নেইমারের জাদুকরি গোলে শিরোপায় শুরু পিএসজির মৌসুম


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

>
মেসি-নেইমারের জাদুকরি গোলে শিরোপায় শুরু পিএসজির মৌসুম

শিরোপা দিয়েই শুরু হলো পিএসজির মৌসুম। নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরের পিএসজি অধ্যায়ের শুরুটাও হয়ে থাকল শিরোপায় মোড়ানো। রোববার দিবাগত রাতে নেইমারের জোড়া গোল, লিওনেল মেসি এবং সার্জিও রামোসের একটি করে গোলে ৪-০ ব্যবধানে নঁতেকে হারিয়ে ট্রফি দোঁ চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে পিএসজি।

ইসরায়েলে তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফ্রেঞ্চ ‘সুপার কাপ’ খ্যাত ট্রফি দোঁ চ্যাম্পিয়নের ম্যাচটি। শিরোপা দিয়ে মৌসুম শুরু করতে নঁতের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলিয়েছেন গালতিয়ের। কার্ড সমস্যায় কিলিয়ান এমবাপে না থাকায় মেসি, নেইমার এবং পাবলো সারাবিয়াকে দিয়ে এদিন আক্রমণভাগ সাজিয়েছিলেন পিএসজি কোচ।

ম্যাচের শুরু থেকেই নঁতেকে সামাল দিতে হয় পিএসজি-ঝড়। পঞ্চম মিনিটে মেসির শুরু কর আক্রমণ থেকে অল্পের জন্য বল জালে জড়াতে ব্যর্থ হন রাইট ব্যাক আশরাফ হাকিমি। প্রতি আক্রমণে নঁতেও দুয়েকবার হানা দিয়েছিল পিএসজির গোলে। তবে ২২ মিনিটে মেসির জাদুকরি গোলে ম্যাচে প্রথম সাফল্য পায় পিএসজি। বক্সের বাইরে বল পেয়ে সহজাত ক্ষিপ্রতায় বক্সে ঢুকে যান মেসি, দারুণ টাচে নঁতে গোলরক্ষককে বোকা বানিয়ে ডান পায়ের টোকায় বল জালে পাঠান এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমারকে বক্সের বাইরে ফাউল করেছিলেন নঁতে মিডফিল্ডার মুসা সিসোকো। ফ্রি কিক থেকে ডান পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যাকহিলে করা অসাধারণ এক গোলের সুবাদে পিএসজিকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান দলটির স্প্যানিশ ডিফেন্ডার রামোস। আর ৮২ মিনিটে নঁতে কফিনে শেষ পেরেকটি ঠোকেন নেইমার। বক্সের ভেতর নেইমারকে টেনেহিঁচড়ে ফেলে দেন নঁতে ডিফেন্ডার জ্য-চার্লস কাস্তেল্লেত্তো। সরাসরি লাল কার্ড দেখে তখনই মাঠ ছাড়তে হয় তাকে। আর সেই ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ দলের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন নেইমার।

২০১৩-২০২০ পর্যন্ত টানা আটবার ট্রফি দোঁ চ্যাম্পিয়ন জেতার পর গত বছর লিলের কাছে এই শিরোপা খুইয়েছিল পিএসজি। নঁতেকে হারিয়ে ফের শিরোপাটি নিজেদের করতলগত করল তারা।