NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

চট্টগ্রামের ঘটনায় যা বললেন মেহজাবীন


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০৭:৩১ এএম

চট্টগ্রামের ঘটনায় যা বললেন মেহজাবীন

চট্টগ্রাম নগরে বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবীন চৌধুরীকে দিয়ে খুকি লাইফ স্টাইলের শোরুমের উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’।

শনিবার (২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের শোরুমের উদ্বোধন করার কথা ছিল তাঁর। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে আর যাননি তিনি।

 

ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন মেহজাবীনের অনুরাগীরা। ফেসবুকে ঘটনার প্রতিবাদ করেন অনেকে। তাদের ধন্যবাদ জানিয়ে শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে মেহজাবীন ফেসবুকে লিখেছেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।

 

কী ঘটেছিল চট্টগ্রামে? মেহজাবীন কেন যাননি ওই শোরুম উদ্বোধনে? সে প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।

সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।