NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাববেন, তবে কোচ হবেন না মেসি


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৬ এএম

২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাববেন, তবে কোচ হবেন না মেসি

ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসায় স্বাভাবিকভাবেই অবসর নিয়ে প্রশ্ন শুনতে হয় লিওনেল মেসিকে। তবে ৩৭ বছর বয়সী কিংবদন্তিকে অবসরের চেয়েও বেশি নাকি শুনতে হয় ২০২৬ বিশ্বকাপে তাকে দেখা যাবে কিনা।

বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হওয়ার বিষয়টি স্বয়ং মেসিই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ৪৩৩ তে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘সত্যটা আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)।

তবে অনেক প্রশ্ন শুনতে হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। এ বছর ভালোভাবে শেষ করে পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই। গত বছর প্রচুর ভ্রমণের জন্য যা পারিনি।’

 


 

পরে পুরোনো কথাই আবার বলেছেন মেসি।

শরীর ভালো অনুভব করলে চেষ্টা করবেন জানিয়ে ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। ফুটবলে অনেক কিছুই হতে পারে। অনেক পথ বাকি আছে, এটা নিয়ে এখনই ভাবছি না। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভবিষ্যৎ নিয়ে ভাবছি না।

 

বুটজোড়ার তুলে রাখার পর কোচিং পেশায় আশার ইচ্ছা নেই মেসির। সর্বশেষ বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণ করা ‘এলএম টেন’ বলেছেন, ‘কোচ হতে চাই না, তবে এখনও নিশ্চিত নই যে ভবিষ্যতে কী করতে চাই। প্রতিদিন যা কিছু করি না কেন তার আগের বিষয়গুলোকে অনেক বেশি মূল্য দেই। তাই আমি শুধু খেলা, অনুশীলন এবং মজা করার নিয়ে চিন্তা করি।'