NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণাঢ্য অভিষেক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৫ এএম

>
আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণাঢ্য অভিষেক

সংযুক্ত আরব আমিরাত থেকে দেশীয় গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটির অভিষেক ও চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) রাতে অভিষেক আলোচনা, প্রবাসী সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে তিন পর্বের বর্ণাঢ্য আয়োজন সাজানো হয়। প্রথম পর্বে অভিষিক্ত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়সামিন। এরপর নতুন কার্যনির্বাহী কমিটিকে উত্তরীয় পরিয়ে দেন বিশেষ অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ আজাদ।

সংগঠনের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির পরিচালনায় অভিষেক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর। বিশেষ অতিথি বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি মাহতাবুর রহমান নাসির, কমিউনিটি নেতা প্রকৌশলী জাফর চৌধুরী ও আইয়ুব আলী বাবুল, ওমান সাংবাদিক ফোরাম সভাপতি হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম।

যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহের কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন সদস্য এসএম শাফায়েত।

ফরিদা ইয়াসমিন বলেন, আমরা সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি। স্বাধীনতা মানে যা ইচ্ছা তা লেখা নয়, যা ইচ্ছা তা বলা নয়। এর সঙ্গে দায়িত্বশীলতাকে যোগ করতে হবে। কারণ দায়িত্বশীলতার সাথে কাজ করাই সাংবাদিকের স্বাধীনতা। প্রবাসী সাংবাদিকরা দেশ ও প্রবাসের একটি যোগসূত্র স্থাপন করেছেন। সঠিক তথ্যের পেছনে ছুটছেন। প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথা বলছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির কথাও বলছেন। আমি আশা করি, প্রবাস থেকেও সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।

বিএফইউজের মহাসচিব দীপ আজাদ বলেন, আমরা সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদার জন্য কাজ করি। ইতোমধ্যে সরকারিভাবে সাংবাদিকদের জন্য একটি আইন করা হয়েছে। এই আইনটি পরিবর্তনের জন্য সরকারের সাথে আমরা দেন-দরবার, লড়াই-সংগ্রাম করছি। আমরা আশা করছি, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকতে সাংবাদিকদের স্বার্থবিরোধী, সাংবাদিকতার পরিপন্থি, মুক্তচিন্তায় বাধা দেয় এমন কোনো আইন বাংলাদেশে হবে না।

কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সাংবাদিকদের সঠিক তথ্যের উপর ভিত্তি করে সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

প্রধান অতিথি রাষ্ট্রদূত মো. আবু জাফর আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষিক্ত কমিটিকে দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিক হিসেবে বাংলাদেশ প্রেস ক্লাব সদস্যরা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এটি দূতাবাস ও কনস্যুলেটের প্রত্যাশা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সফল প্রবাসীদের সম্মাননা প্রদান, বর্ষপূর্তির ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। তৃতীয় পর্বে কলকাতার শিল্পী সঞ্চারী বন্দ্যোপাধ্যায়, ঢাকার ক্লোজ আপ তারকা সোহাগ, মিরাক্কেল সিজন নাইন তারকা কমর উদ্দিন আরমান, বাংলার গায়েন তারকা শাহরিয়ার চৌধুরী ও সঙ্গীত শিল্পী মৌরি সঙ্গীত পরিবেশন করেন।