NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৯ পিএম

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান

শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান ‘এ’ দল। দুইবারের চ্যাম্পিয়ন লঙ্কানদের ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ১১ বল হাতে রেখে জয় পেয়েছে আফগানরা।

রোববার ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে লঙ্কানরা। এরপর পাভান রত্নায়াকে ও সাহান অ্যারাকচিগের ৫০ রানের জুটিতে সাময়িক স্বস্তি পায় তারা।

 

লঙ্কানদের হয়ে ৪৭ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যারাকচিগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ২৩ রান করেন নিমেশ ভিমুখথি। শুরুর চাপ সামলে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৩ রান তোলে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানেরও। প্রথম বলেই আউট হন ওপেনার যুবায়েদ আকবরি। এরপর সিদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির জুটিতে এগিয়ে যায় আফগানিস্তান।

 

২০ বলে ২৪ রান করে আউট হন রাসুলি। চারে নেমে ২৭ বলে ৩৩ রান করেন করিম জানাত।

 

৫৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন সিদিকুল্লাহ। ৬ বলে ১৬ রান করে আফগানিস্তানের সহজ জয় তুলে নিতে সহায়তা করেন মোহাম্মদ ইসহাক।