NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ০১:১৮ পিএম

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ

শেরেবাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের আজকের দিনে বরিশালে তাঁর জন্ম। বঙ্গবন্ধু, হোসেন সোহরাওয়ার্দী, মওলানা ভাসানীসহ বড় বড় রাজনীতিবিদের কাছে তাঁর পরিচিতি ছিল হক সাহেব নামে।

এ কে ফজলুল হক ছেলেবেলা থেকেই ছিলেন প্রখর মেধাবী।

ইংরেজি, গণিত, আইনসহ নানা বিষয়ে নেন শিক্ষা। কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি সুনাম অর্জন করেন। এই মহান নেতার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনাসভা, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি হাতে নিয়েছে। 

 

ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ।

তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।

 

ফজলুল হককে ১৯৫৮ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়। অবিভক্ত বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন। নিম্ন বর্ণের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থে তিনি কথা বলেছেন।

 

 

মুসলিম লীগের সঙ্গে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ।