NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

ভিনিসিয়ুসের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর দায়ে ৪ জন গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ০৭:৫৮ পিএম

ভিনিসিয়ুসের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর দায়ে ৪ জন গ্রেপ্তার

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণার জন্য দায়ী চারজনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ম্যাচের পর ভিনিসিয়ুসকে নিয়ে ঘৃণাসূচক প্রচারণায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তিনটি অভিযোগে দায়ের করেছিল লা লিগা কর্তৃপক্ষ। তদন্ত শুরুর পর এবার চারজনকে গ্রেপ্তার করা হলো।

স্পেনের পুলিশ ইএসপিএনকে নিশ্চিত করেছে, ‘গ্রেপ্তারকৃতরা ভিনিসিয়ুসকে লক্ষ্য করে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে ভক্তদের স্টেডিয়ামে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উসকানি দিয়েছিল।

ভক্তদের স্টেডিয়ামে মুখোশ পরে যেতে বলা হয়েছিল যেন তাদের কেউ চিহ্নিত করতে না পারে।’

 

২৪ বছর বয়সি ভিনিসিয়ুস ২০১৮ সালে স্পেনে আসার পর থেকে প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছ থেকে প্রায়শই বর্ণবাদী নির্যাতনের শিকার হচ্ছেন। গত ডিসেম্বরে একটি সেতুর সঙ্গে ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা টাঙানোর পর চার অ্যাতলেতিকো ভক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত বছরের জুনে লা লিগার ম্যাচ খেলার সময় ভিনিসিয়ুসকে জাতিগতভাবে গালি দেওয়ার জন্য তিন ভ্যালেন্সিয়া সমর্থককে আট মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়।

ইএসপিএন