NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

দেশে ফিরলেন মেনন


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৬ এএম

>
দেশে ফিরলেন মেনন

দেশে ফিরেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। শনিবার দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর কাছে চিকিৎসা শেষে গতকাল বিকেল ৫টায় বাংলাদেশ বিমানে দেশে ফিরেন।

গত ২২ জুলাই মেনন হার্টের ভাল্ভজনিত সমস্যার বিষয়ে পরামর্শ ও চিকিৎসা নিতে ভারতের ব্যাঙ্গালুরুতে যান। সেখানে ‘নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স’ হাসপাতালে বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন ডা. দেবী প্রসাদ শেঠীর পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান।

ডা. দেবী শেঠী তাকে ওষুধ ও নিয়ম-নীতি মানার পরামর্শ দিয়ে কিছু বিষয় নির্দিষ্ট করে দিয়েছেন এবং ১ বছর পর আবার তাকে দেখাতে বলেছেন। মেনন দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।