NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

শেষ বিকেলে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন তাইজুল


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ০৯:৫৭ পিএম

শেষ বিকেলে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন তাইজুল

স্পি স্বর্গ বলে পরিচিত মিরপুরে শুরুটা পেসারদের ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের আসল রূপ দেখিয়েছে ‘হোম অব গ্রাউন্ড‘। সেই রূপেই ভর করে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন তাইজুল ইসলাম।

বাঁহাতের ভেলকিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দিগভ্রান্ত করেছেন তাইজুল।

প্রোটিয়াদের ৬ উইকেটের ৫টিই নিয়েছেন ৩২ বছর বয়সী স্পিনার। তার ঘূর্ণিতেই ‍প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিতে পারেনি সফরকারীরা। দিনশেষে ৬ উইকেটে ১৪০ রান করেছে তারা। লিড পেয়েছে ৩৪ রানের।
কাইল ভেরেইনের ১৮ রানের বিপরীতে ১৭ রানে অপরাজিত আছেন উইয়ান মুল্ডার।

 

বাংলাদেশেকে দারুণ শুরু এনে দেন পেসার হাসান মাহমুদ। দলীয় ৯ রানের মাথায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মাক্রামকে (৬) বোল্ড করে। এরপর টনি দি জর্জি ও ট্রিস্তান স্তাবস ৪১ রানের জুটি গড়ে ধাক্কা সামলানোর চেষ্টা করলে তাতে বাধা দেন তাইজুল।

নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে একটা সময় তাদের সংগ্রহ দাঁড় করান ৫ উইকেটে ৯৯ রান। দক্ষিণ আফ্রিকার পঞ্চম ব্যাটার হিসেবে ম্যাথু ব্রিটজকে আউট করে রেকর্ডও গড়েছেন তিনি।

 

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নিয়েছেন তাইজুল। এই কীর্তি গড়ার পথে সাকিবকে একটা জায়গায় ছাড়িয়েও গিয়েছেন তিনি। ৪৮ টেস্টে দ্রুততম ২০০ উইকেট নিয়েছেন তিনি।

সাকিব এই কীর্তি গড়েছিলেন ৫৪ টেস্টে।

 

দিনের শেষ ব্যাটার হিসেবে রায়ান রিকেলটনকে আউট করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তাইজুল। টেস্টে ১৩তম বারের মতো এই কীর্তি গড়েছেন বাঁহাতি স্পিনার। এর আগে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।