NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি : প্রণয় ভার্মা


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ১০:১৬ এএম

শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি : প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রণয় ভার্মা।

তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

 

রবিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রণয় ভার্মা।

 

আজকের বৈঠক দুই দেশের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ ছিল জানিয়ে তিনি বলেন, আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি।

 ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, ফলে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার বলে মনে করেন প্রণয় ভার্মা।

 

ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রণয় ভার্মা জানান, লোকবল এখনো কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা। তবে চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু আছে।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে কাজ করছে দুদেশ।