NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

সাকিবের বিদায় নিয়ে যা জানালেন শান্ত


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০৯:৪৩ পিএম

সাকিবের বিদায় নিয়ে যা জানালেন শান্ত

সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় টেস্টটি খেলা হচ্ছে না সাকিবের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে কানপুর টেস্টকেই এই সংস্করণে সাকিবের শেষ হিসেবে ভাবা হচ্ছিল। 

যদিও আজ টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ভিন্ন কথাই শোনা গেল।

মিরপুর টেস্টে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন সতীর্থরা। তবে এই টেস্টটি খেলতে আসতে না পারায় তা আর হচ্ছে না। তবে শান্ত জানিয়েছেন সাকিবের বিদায়ী সংবর্ধনা 'পেন্ডিং' থাকছে, 'অবশ্যই পরিকল্পনা ছিলো আমাদের (সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার)। শুধু বাংলাদেশ বলবো না, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় উনি।
খুবই দুর্ভাগ্যজনক যেকোনো কারণে হয়নি (মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়া)। আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা খেলোয়াড় মনে করে, এটা (বিদায়ী সংবর্ধনা) পেন্ডিং থেকেই গেলো।' 

 

গত কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটের আলোচিত বিষয় সাকিবের দেশে ফেরা না ফেরা। স্বাভাবিকভাবেই এসব ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কঠিন হয় ক্রিকেটারদের।

বিষয়টি স্বীকার করছেন শান্তও, 'সত্যি বললে অবশ্যই কঠিন (মনোযোগ ধরে রাখা)। তবে এটা আমাদের নিয়ন্ত্রনে নেই, এটা নিয়ে চিন্তা করাটা সময় নষ্ট। যত বেশি সম্ভব খেলায় মনোযোগ দেওয়াই ভালো। কারণ আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টেস্ট।'

 

সাকিব একাদশে না থাকলে কম্বিনেশন মেলানোর ঝামেলার কথাও উঠে এসেছে নাজমুলের কথায়, 'এখনো সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে।

অস্বীকার করার কিছু নেই। এই জায়গা ঠিক করতে কিছুদিন সময় লাগবে। তবে আমি মনে করি যে ক্রিকেটাররা আছে, সবার সামর্থ্য আছে যার যে জায়গা থেকে অবদান রাখার।'