NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

আইসিটি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এস্তোনিয়া


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৯:২৩ এএম

আইসিটি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এস্তোনিয়া

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে, বিশেষ করে ই-গভর্নেন্স এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতায় গভীর আগ্রহ প্রকাশ করেছে এস্তোনিয়া। বাংলাদেশে এস্তোনিয়ার নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মার্জে লুপ গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষ তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় মার্জে লুপকে অভিনন্দন জানান।

 
তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি এবং চলমান সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

 

উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেন। তারা বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।