NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

১ কোটি ২২ লাখ বাংলাদেশী ভিডিও মুছে ফেলল টিকটক


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৯:১৮ এএম

১ কোটি ২২ লাখ বাংলাদেশী ভিডিও মুছে ফেলল টিকটক

বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ২২ লাখ ভিডিও সরিয়ে ফেলেছে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেখার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। এ বছর ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) বাংলাদেশ থেকে আপলোড করা হয়েছিল ভিডিওগুলি। টিকটকের নীতিমালা লঙ্ঘনের কারণেই মূলত এই ভিডিওগুলো ডিলিট করা হয়েছে বলে জানানো হয়েছে।

চীনের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে মোট ১ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

যা প্রথম প্রান্তিকে ছিল ৭১ লাখ ৭১ হাজার ৮৩২। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ৯৯.৬%। যেখানে ৯৭.২% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে।

 

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস অ্যানফোর্সমেন্’ প্রতিবেদন অনুযায়ী, নীতিমালা লঙ্ঘন করায় বিশ্বজুড়ে মোট ১৭ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৪৬৫টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

যা প্ল্যাটফর্মে আপলোড করা সকল ভিডিওর প্রায় ১.০%। এর মধ্যে ১৪ কোটি ৪৩ লাখ ১৩৩টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। আবার ৫৩ লাখ ৯৪ হাজার ৩১৮টি  ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

 

এবার সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ছিল ৯৮.২% যেখানে পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ৯৩.৫% ভিডিও মুছে ফেলা হয়েছে।