NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জোকার ২ - এর সঙ্গে আসছে আরও দুই সিনেমা


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৩:৩৮ পিএম

জোকার ২ - এর সঙ্গে আসছে আরও দুই সিনেমা

পাঁচ বছর আগে মুক্তি পেয়েছিল ‘জোকার’। সবার অপেক্ষা ছিল এটার সিক্যুয়েলের। এবার সেই অপেক্ষার অবসান হয়েছেও। টড ফিলিপসের এই ছবি বিশ্বব্যাপী যে আলোড়ন তুলেছিল তাতে দ্বিতীয় ছবির আকাঙ্খা ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল।

তবে গেল ৪ অক্টোবর পৃথিবীব্যাপী মুক্তি পেয়েছে ‘জোকার ২’। যার অফিসিয়াল নাম ‘জোকার: ফোলি আ দ্যু’। তবে দেশের সবার জন্য আগামীকাল ১৮ অক্টোবর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

 

‘জোকার ২’-এর পাশাপাশি একই দিনে আরও দু’টি হলিউডের ছবি মুক্তি দিচ্ছে সিনেপ্লেক্স।

ছবিগুলো হলো, কল্পকাহিনী ভিত্তিক ভৌতিক ছবি ‘এলিয়েন: রোমুলাস’ এবং ‘ট্রান্সফরমারস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন ‘ট্রান্সফরমারস ওয়ান’। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া ছবিগুলো দর্শকদের হলে টানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।