NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১৬ এএম

>
বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ

বাংলাদেশে বিনিয়োগ করতে চাওয়া মার্কিন প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, ঝুঁকি ও বিনিয়োগ সংক্রান্ত প্রাথমিক তথ্য উল্লেখ রয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ বা বিশ্বের অন্য ১৬০টি দেশ ও অর্থনীতিতে ব্যবসার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ২০২২ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট। শুধু বাজার পরিস্থিতি নয়, সরকারগুলো কীভাবে আন্তর্জাতিক শ্রম মানদণ্ড অনুসরণ করে, দায়িত্বশীল ব্যবসায়িক কর্মকাণ্ডের সক্ষমতা গড়ে, দুর্নীতির বিরুদ্ধে লড়ে এবং জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় প্রশমন ও অভিযোজনের জন্য নীতিমালা বাস্তবায়ন করে তাও রয়েছে প্রতিবেদনগুলোতে। ২০২২ ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রতিবেদনটি https://www.state.gov/investment-climate-statements/ এই ঠিকানা থেকে পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের প্রকাশ করা বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইডে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবসা করতে গেলে একটি কোম্পানিকে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অবিরাম আগ্রহের নয়টি খাতে তাৎপর্যপূর্ণ সম্ভাবনাগুলোও ব্যাখ্যা করা হয়েছে। ২০২২ সালের বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইড https://www.trade.gov/ccg-landing-page এই ঠিকানা থেকে পাওয়া যাবে। 

বাংলাদেশি ও আন্তর্জাতিক সূত্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে দুটি রিপোর্ট প্রস্তুতের ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা রেখেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক বিভাগ।