NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন তাওহীদ হৃদয়


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ১২:২৬ এএম

ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন তাওহীদ হৃদয়

ইমার্জিং এশিয়া কাপের জন্য আজ ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। যেখানে ভারত সফর করে আসা তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ও রাকিবুল হাসান সুযোগ পেয়েছেন। 

ওমানের মাসকাটে ৮ দলের এই টুর্নামেন্ট শুরুর দিনে ১৮ অক্টোবর 'এ' গ্রুপে থাকা বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে। পরের ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে, ২০ অক্টোবর এবং শ্রীলঙ্কার বিপক্ষে ২২ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবন তাওহীদ-পারভেজরা।

 

বাংলাদেশ দল :  আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হূদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিক, আবু হায়দার, রেজাউর রহমান, রিপন মণ্ডল ও মারুফ মৃধা।