NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

পূজা করতে এসে হঠাৎ মেজাজ হারালেন কাজল


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ১২:২২ এএম

পূজা করতে এসে হঠাৎ মেজাজ হারালেন কাজল

বলিউডের গুণী অভিনেত্রী কাজল। শাহরুখের সঙ্গে যার জুটি পছন্দ করেছেন অসংখ্য ভক্ত।এবারে দুর্গাপূজা পালন করছেন বেশ ঘটা করেইা। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসব পালন হচ্ছে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে।

যেখানে কখনো অতিথি আপ্যায়ন করতে, আবার কখনো ভোগ পরিবেশন করতে দেখা যাচ্ছে কাজলকে। অভিনেত্রী বরাবরই মেজাজী হিসেবেই পরিচিত।

 

এ বছরের দুর্গাপূজাতেও নানা মেজাজে ধরা দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, দায়িত্ব সহকারে পূজার কাজ সামলাচ্ছেন তিনি।

তবে এর মধ্যেও মেজাজ হারালেন তিনি। পূজামণ্ডপে জুতা পরে আসতে দেখে পাপারাজ্জিদের ওপর চটে গেলেন তিনি।

 

ভিডিওতে দেখা গেছে, পূজায় ব্যস্ত কাজল। হঠাৎই তিনি মেজাজ হারান, চিৎকার করে ওঠেন।

পাপারাজ্জিদের দিকে ভ্রু কুঁচকে বলেন, ‘যান। এখনই জুতা খুলে আসুন।’ সঙ্গে মাইক হাতে নিয়ে নেন এবং বলেন, ‘জুতাগুলো সব বাইরে রেখে আসুন। এখানে পূজা হচ্ছে। প্রত্যেকে দয়া করে শ্রদ্ধাটুকু বজায় রাখুন।

 

এ সময় কাজলের পাশে দাঁড়িয়ে ছিলেন তার বোন তানিশা মুখার্জি এবং আলিয়া ভাট। ক্ষুব্ধ কাজলকে চেঁচাতে দেখে তারাও যেন কিছুটা ঘাবড়ে যান।

এদিকে এই ভিডিও ভাইরাল হতেই নেটাগরিকেরা বলেন, ‘ঠিক করেছেন অভিনেত্রী। মন্দিরে কোনোভাবেই জুতা পরে আসা মেনে নেওয়া যায় না।’ তবে অনেকে আবার রসিকতাও করেছেন কাজলের এই রূপ দেখে। তাদের দাবি, বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের ছাপ দেখা যাচ্ছে কাজলের আচরণে।

জয়া বচ্চনকে প্রায়ই পাপারাজ্জিদের ওপর রেগে যেতে দেখা যায়। কাজলকে দেখে নাকি তার কথাই মনে পড়ছে অনেকের। ঘটনাচক্রে দুজনেরই শরীরে বইছে বাঙালি রক্ত।