NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

পূজায় অপ্রীতিকর ঘটনায় গ্রেপ্তার ১৭ : আইজিপি


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৩:৫৪ পিএম

পূজায় অপ্রীতিকর ঘটনায় গ্রেপ্তার ১৭ : আইজিপি

দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

আইজিপি বলেন, ‘যা কিছু ঘটুক, আমরা ব্যবস্থা নেব। সামান্য কিছু ঘটনা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে কিছু, মন্দিরে হামলা অপচেষ্টা হয়েছিল, সেগুলোকে আমরা প্রতিরোধ করেছি।

 


 

তিনি বলেন, ‘সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে একসঙ্গে পূজা হচ্ছে। চলতি মাসের শুরু থেকে আজকে পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় আমরা হয় সাধারণ ডায়েরি (জিডি) অথবা মামলা করেছি। ৩৫টি ঘটনায় আমরা ১১টি মামলা করেছি, ২৪টি জিডি হয়েছে।

এর মধ্যে ছিল চারটি চুরির ঘটনা, বাকিগুলো সামান্য ভাঙচুর। যে ১৭ জন জড়িত ছিল, সেই অপরাধীদের আমরা গ্রেপ্তার করেছি।’

 

পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামের ঘটনায় আমরা সংবাদ সম্মেলন করেছি। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, সেটি তদন্ত সাপেক্ষ বিষয়। অনেক সময় স্থানীয়ভাবে কিছু ঘটনা ঘটে থাকে, আগে এই ধরনের তথ্য ঢাকায় আসত না। প্রযুক্তির কারণে এখন আসছে। স্থানীয়ভাবে কিছু সমস্যার উদ্ভব হয়, স্থান-কাল-পাত্র ভেদে সেন্স অব প্রোপরশন অনুযায়ী কাজ করতে হবে। সেটির ব্যত্যয় হলে বড় আকার ধারণ করতে পারে।

 


 

আইজিপি আরো বলেন, ‘যে সুযোগ আমাদের তৈরি হয়েছে নতুন বাংলাদেশ তৈরি করার। বাংলাদেশ পুলিশ আছে শান্তিপ্রিয় জনগণের পাশে। অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়, তারা শান্তি চায়, সমৃদ্ধি চায়। পশ্চিমবঙ্গে কিছু অপরাধী আছে, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনতে চাই।’