NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

ড্রাফটে ৭ কোটি টাকা করে খরচ করতে পারবে বিপিএলের দলগুলো


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৩:৪৩ পিএম

ড্রাফটে ৭ কোটি টাকা করে খরচ করতে পারবে বিপিএলের দলগুলো

ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে জটিলতা ছিল, সেটি ড্রাফটের আগে কেটে গেছে। আগের দেনার প্রথম কিস্তির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ফির দেড় কোটি টাকার চেক জমা দিয়েছে চিটাগাং কিংস। অর্থাৎ ১৪ অক্টোবর ড্রাফটের টেবিলে বসতে বাধা রইল না তাদের। 

এবারের ড্রাফটের জন্য ‘টিটিপার্স’ বা ব্যয়সীমা ঠিক করে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং বডি।

স্থানীয় খেলোয়াড়দের জন্য চার কোটি টাকা এবং বিদেশি খেলোয়াড়দের জন্য আড়াই লাখ ডলার (তিন কোটি টাকা) খরচ করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এর বাইরেও সরাসরি চুক্তির জন্য বাড়তি অর্থ ব্যয় করতে পারবে দলগুলো।

 

আজ আগের আসরে খেলা স্থানীয় খেলোয়াড়দের ধরে রাখা (রিটেইন) এবং সরাসরি চুক্তির তালিকা জমা পড়েছে বিসিবিতে। নিয়ম অনুযায়ী পুরনো দলগুলো দুজন স্থানীয় খেলোয়াড় ধরে রেখেছে এবং একজনের সঙ্গে সরাসরি চুক্তি করেছে।

নতুন আসা তিন ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দুজন স্থানীয় খেলোয়াড়কে দলে নিতে পেরেছে। ড্রাফট ও ড্রাফটের বাইরে মিলিয়ে ১০ থেকে ১৪ জন স্থানীয় খেলোয়াড় রাখতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। বিদেশিদের ক্ষেত্রে নিয়ম রাখেনি বিসিবি।