NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

‘জাতীয়তাবাদী বঞ্চিত লীগ’ হওয়ার কারণ জানতে চান হাসনাত


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৭:০৩ এএম

‘জাতীয়তাবাদী বঞ্চিত লীগ’ হওয়ার কারণ জানতে চান হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। অনেক ক্ষেত্রে তারা নিজেদের গত ১৫ বছরে ‘বঞ্চিত’ বলে দাবি করছেন।

জানা যায়, তাদের আন্দোলনের কারণে বিভিন্ন সরকারি অফিসে ভোগান্তির শিকার হচ্ছেন সেবাপ্রত্যাশীরা। এবার এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই বিপ্লবে ৫ আগস্টের পূর্বে প্রশাসন, পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা কি স্বৈরাচারী সরকারের কোনো আদেশের বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন? না-হয় হঠাৎ করে আপনাদের এই জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে ওঠার কারণ কী?’