NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

বিপিএলের ড্রাফটে দেশের ১৮৮ ক্রিকেটার, কার দাম কত


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ০১:১৬ এএম

বিপিএলের ড্রাফটে দেশের ১৮৮ ক্রিকেটার, কার দাম কত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরকে সামনে রেখে বাংলাদেশে আবারো তারকার হাট বসতে যাচ্ছে। এবারের নিলামে সব মিলিয়ে ১৮৮ জন দেশি ক্রিকেটারের নাম জানা গেছে। আগামী ১৪ অক্টোবর ঢাকার এক অভিজাত হোটেলে করা নিলামে জানা যাবে কোন ক্রিকেটার কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন।

ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরি ক্রিকেটারদের প্রতি ৭ ফ্র্যাঞ্চাইজির নজর রয়েছে। দেশের তারকা ক্রিকেটাররাই আছেন এই ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন- লিটন দাস, মাহমুদ উল্লাহ রিয়াদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।

 


 

তালিকাটি থেকে চাইলে খেলোয়াড়দের রিটেনশন করতে পারবে ফ্র্যঞ্চাইজিগুলো।

শোনা যাচ্ছে, অনেককে নাকি করেছেও দলগুলো। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। সেটা আগামীকাল জানা যাবে। কারণ, তিনজনের ‘রিটেনশন/ডিরেক্ট সাইনিং’ তালিকা বিসিবিতে জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল।
‘এ’ ক্যাটাগরির তালিকার ভিত্তিমূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা।

 

৪০ লাখ টাকার ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতেও ১২ জন ক্রিকেটার আছেন। এই ক্যাটাগরির উল্লেখযোগ্য ক্রিকেটার হচ্ছেন- তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে ‘সি’ ক্যাটাগরির ২২ ক্রিকেটারের তালিকায় আছেন- ইমরুল কায়েস, নাহিদ রানা, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয় ও মমিনুল হকরা। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

 

‘ডি’ ক্যাটাগরিতে আছে ২৮ ক্রিকেটার। ২০ লাখ টাকার ভিত্তিমূল্যের ক্যাটাগরির তালিকায় আছেন- আকবর হোসেন, জিসান আলম, রিপন মণ্ডল, রুবেল  হোসেনরা। ‘ই’ ক্যাটাগরির ৫১ ক্রিকেটারের বিপরীতে বাকি ৬৩ ক্রিকেটার আছে ‘এফ’ ক্যাটাগরিতে। ‘ই’ শ্রেণির ১৫ লাখ টাকার বিপরীতে ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১০ লাখ টাকা। অর্থাৎ আগের মৌসুম থেকে এবার পারিশ্রমিক কিছুটা কমেছে। গতবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫, ‘এফ’ ১০ ও জি ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর এবার বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে।