NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

নেইমারকে বাংলাদেশে আনতে তোড়জোড়


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০৬:২১ পিএম

নেইমারকে বাংলাদেশে আনতে তোড়জোড়

বিশ্বকাপ এলেই বাংলাদেশের একটা দৃশ্যে চোখ আটকে যায়। ফিফার টুর্নামেন্ট চলাকালীন সময় বাসা-বাড়িতে রঙের খেলার দৃশ্য। বাড়ির দেয়ালে দেয়ালে আঁকা হয় ব্রাজিল-আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি-নেইমার জুনিয়রদের ছবি। আর ছাদে পতপত করে উড়তে দেখা যায় দল দুটির জাতীয় পতাকা।

 

বিশ্বকাপের অন্য দলগুলোর চেয়ে লাতিন আমেরিকার দল দুটিকে নিয়েই বেশি মাতোয়ারা থাকেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। অথচ মেসি-নেইমারদের যুগের পর যুগেও সামনাসামনি দেখার সুযোগ হয় না। বোকাবাক্সেই চোখের প্রশান্তি মেটাতে হয়। ২০১১ সালে মেসিসহ পুরো আর্জেন্টিনা দলকে দেখার সুযোগ পেলেও নেইমারকে কাছ থেকে দেখা হয়নি সমর্থকদের।

 

সেই অপেক্ষা এবার ঘুচতে যাচ্ছে। আগামী বছর ব্রাজিল তারকা নেইমার বাংলাদেশে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। আল হিলাল তারকার আসার বিষয়টি দেশের একটি টেলিভিশনকে নিশ্চিত করেছেন নেইমারের বন্ধু রবিন মিয়া। সাবেক বার্সেলোনা তারকার সঙ্গে অনেক দিন ধরেই সুসম্পর্ক বাংলাদেশি বংশোদ্ভূত রবিনের।

 

রবিন বলেছেন, ‘নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব। আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব নয়, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।

 

গত বছর বাংলাদেশে এসেছিলেন নেইমারের পূর্বসূরি কিংবদন্তি রোনালদিনহো আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।