NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

বিগ ব্যাশ, সিপিএলের দলের সঙ্গে খেলবে রংপুর রাইডার্স


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০১:০৫ পিএম

বিগ ব্যাশ, সিপিএলের দলের সঙ্গে খেলবে রংপুর রাইডার্স

একটা সময় বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের দল নিয়ে আয়োজিত হতো চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। সর্বশেষ ২০১৪ সালের পর অবশ্য সেই টুর্নামেন্ট আর হয়নি। তবে তারাই আদলে এবার গ্লোবাল সুপার লিগ হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে বিপিএলেল দল রংপুর রাইডার্সের খেলার সম্ভাবনা আছে।

 

পাঁচ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ হবে। এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। আজ বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘গ্লোবাল সুপার লিগ, পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে।

 

সর্বশেষ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য জানিয়েছিল বিসিবি। তবে তারা না করে দেওয়ায় রংপুর রাইডার্সের যাওয়ার সম্ভাবনার কথা জানান ফারুক। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের অফার করেছে, আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম। তারা তাদের অপারগতা জানিয়েছে।

তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, তাদের যাওয়ার সম্ভাবনা আছে।’

 

বিসিবিকে টুর্নামেন্টে দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। গায়ানা সরকারের পরিকল্পনা এই ‍টুর্নামেন্ট আগামী ২৬ নভেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টের মোট ম্যাচ হবে ১১টি।

লিগটির সভাপতি কিংবদন্তি ক্লাইভ লয়েড।