NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

সাবেক মন্ত্রী সাবের হোসেনের ওপর ডিম নিক্ষেপ, ধাওয়া


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১১:১৬ পিএম

সাবেক মন্ত্রী সাবের হোসেনের ওপর ডিম নিক্ষেপ, ধাওয়া

সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের প্রটোকল ভেঙে তার ওপর হামলার চেষ্টা করেছে উত্তেজিত জনতা। পরে ধাওয়া খেয়ে দৌড়ে তিনি হাজতখানায় আশ্রয় নেন।

 

 

এদিন বিকেল ৩টা ৫৪ মিনিটে নিরাপত্তা প্রহরায় সাবের হোসেনকে আদালতে তোলার সময় জনতা তার ফাঁসি চেয়ে স্লোগান দেয়। এ সময় তাকে উদ্দেশ্য করে একাধিক পচা ডিম নিক্ষেপ করা হয়। পরে রিমান্ড শুনানি শেষে সাড়ে বিকেল ৪টার দিকে তাকে আদালত থেকে হাজতখানার উদ্দেশে নিচে নামানো হয় তাকে। তখন সিএমএম আদালত ভবনের সামনে পৌঁছামাত্র উত্তেজিত জনতা ফের ডিম নিক্ষেপ করে।

এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। এমনকি সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সাবের হোসেনের পেছন থেকে একজনকে চড় মারতেও দেখা যায়। এ সময় পুলিশসহ আসামিরা দৌড়ে সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করেন।

 


 

প্রসঙ্গত, গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।